ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ-ইসরায়েল সম্পর্ক নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

পাসপোর্টে যাই লেখা থাকুক না কেন বাংলাদেশি নাগরিকদের জন্য ইসরায়েল নিষিদ্ধ বা বন্ধ থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেই সাথে ইসরায়েলিদের জন্যও পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসা বন্ধ থাকবে বলে জানান তিনি।


সোমবার (২৪ মে) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে রাঙ্গুনিয়া উপজেলার মানুষের জন্য বিনামূল্যে লাশবাহী ফ্রিজিং গাড়ি প্রদান (অনলাইনে) শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


তথ্যমন্ত্রী বলেন, পাসপোর্টের এ পরিবর্তনের বিষয়ে ইসরায়েলের উল্লসিত হওয়ার সুযোগ নেই। ইসরায়েলের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই, ভবিষ্যতেও কোনো সম্পর্ক হওয়ার সম্ভাবনা নেই।  

ads
ads
ads

Our Facebook Page

↑